29989

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ড. মোমেনকে টেলিফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ৫০ বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক এবং আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধির বিষয়ে দুজনই একমত পোষণ করেন।

ads

কূটনৈতিক সূত্রগুলো জানায়, এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় গত পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

ads

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ad

পাঠকের মতামত