29942

লালমাইয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

লালমাই প্রতিনিধিঃ কুমিল্লা জেলার লালমাই উপজেলা প্রশাসন এর আয়োজনে রোববার (১২ ডিসেম্বর) ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ এর শুভ সূচনা করা হয়।

ads

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কার্যালয়ে ইউএনও সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক এর উপস্থিতিতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও অর্থ সম্পাদক প্রদীপ মজুুমদার, এসআই জীবন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

ad

পাঠকের মতামত