বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসােসিয়েশন’র আলোচনা সভা
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসােসিয়েশন কুমিল্লা জেলা কমিটি গঠনের লক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক নৌ-প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের।
সভাপতিত্ব করেন বংলাদেশ ইউনিয় পরিষদ মেম্বার কল্যাণ এসােসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মােঃ আনােয়ার হােসেন চৌধুরী (মেম্বার)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ সদস্য মো: জসিম উদ্দিন, ঝলম ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন হানিফুল ইসলাম মুন্না।
সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
সভায় কুমিল্লা জেলার ১৭ উপজেলার শতাধিক ইউনিয়ন পরিষদ সদস্য অংশ গ্রহণ করে।









