29064

মক্কা-মদিনায় জুমা পড়াবেন শায়খ শুরাইম ও বুদাইর

নিউজ ডেস্ক: ১৪৪৩ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আজ। কাবা শরিফ ও মসজিদে নববির আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন দুই প্রবীণ ও প্রসিদ্ধ ইমাম। ওমরাহ পালনকারী, জিয়ারতকারীরা কাবা শরিফ ও মদিনায় জুমার খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ১৫ অক্টোবর ২০২১ইং মোতাবেক ০৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে খুতবাহ ও জুমার নামাজ।

ads

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফকাবা শরিফের প্রসিদ্ধ ও প্রবীণ ইমামদের অন্যতম, বিশ্বব্যাপী সুকণ্ঠের অধিকারী হিসেবে পরিচিত শায়খ ড. সৌদ ইবনে ইবরাহিম আশ-শুরাইম ।

ads

মসজিদে নববিমদিনার প্রসিদ্ধ ইমাম, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব শায়খ ড. সালাহ বিন মুহাম্মাদ আল-বুদাইর।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

ad

পাঠকের মতামত