28744

কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ: আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই বিশ্ব মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করে আসছে। কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) সফলভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ads

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কু।

জুলুছ কমিটির সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লার সাধারণ সম্পাদক খাদেম মােহম্মদ ফিরােজের সঞ্চালনায় সভায় জশনে জুলুছ এবং ঈদে মিলাদুন্নবী কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় অবহিত করা হয়।

ads

সভায় বক্তব্য রাখেন-উদযাপন কমিটির সহসভাপতি মাইনুল হাছান লেহিন, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, ঈদ-ই মিলাদুন্নবী সা: কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব শাহ মােঃ আলমগীর খান, কাজী ইত্তেহাদুর রশীদ বিপু বকশি, প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মােঃ মাছুম বিল্লাহ মিয়াজী, মুফতি মাওলানা বেলাল হােছাইন চিশতী, মাওলানা মাে. আমিনুল ইসল আকবরী, ইসলামিক লেখক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির প্রমুখ।

উপস্থিত ছিলেন-মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মাওলানা মাে. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এনামুল কবির মাইজভান্ডারি, মােঃ হুমায়ুন কবির, রেজভীয়া দরবার শরীফের পক্ষে মাে. আছলাম রেজভী, খাদেম গােলাম মােস্তফা, রুহুল আমিন রেজভী, ছিরিকোট দরবার শরীফের পক্ষে মােঃ আবুল বাশার, মাওলানা মােহাম্মদ রফিকুল ইসলাম আনসারী, উপাধ্যক্ষ মাওলানা মােহাম্মদ মনির হােসেন, মাওলানা মােহাম্মদ আবদুল কুদ্দুছ আল কাদরী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ছাদেকুর রহমান খান, মাওলানা শাহ জালাল, আলী নােয়াব,যুবনেতা মাওলানা কবির হােসেন, ছাত্রনেতা মােঃ আলাউদ্দিন, মােঃ ফাহাদ হােসেন।

এছাড়া আহলে সুন্নাত ওয়াল জমা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, তরিকত ফেডারেশনসহ বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি, সুন্নী সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত