28689

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাষণ আমাকে মুগ্ধ করেছে।

ads

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণকেন্দ্র এবং টিবি রোগ নিরাময়কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিনের, উপ-পরিচালক সাজেদা খাতুন, আইইডিসিআর কর্মকর্তা ও আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা।

রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্যনিরাপত্তা, সমতা, টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ তথ্য ভাষণে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে এগিয়ে আছে।

ads

রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নসহ ভাষণে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে।’

এদিকে, বেলা ১১টায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুর সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক শেষে মেয়র বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূর করতে ও কীভাবে ময়লা-আবর্জনার বিকল্প ব্যবহার করা যায়, তা নিয়ে কথা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত গুরুত্বসহকারে কথা শুনেছেন। পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত।’

এ সময় উপস্থিত ছিলেন- আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জু, অতিরিক্ত প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমুখ।

ad

পাঠকের মতামত