28640

কমলা হ্যারিসকে অভিনব উপহার দিলেন মোদি

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। এ সময় তিনি কমলা হ্যারিসের হাতে তুলে দেন এক অভিনব উপহার।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দুটি উপহার দিয়েছেন মোদি। তার মধ্যে একটি হলো কমলার দাদা পিভি গোপালনের একটি নথি। ওই নথিকে একটু সুদৃশ্য কাঠের ফ্রেমে বাঁধিয়ে উপহার দেন মোদি। পিভি গোপালন ভারতের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চাকরির প্রয়োজনে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন তিনি।

ads

ওই নথি ছাড়াও কমলাকে উজ্জ্বল রঙের মীনা করা দাবার ছক উপহার দিয়েছেন মোদি। ভারতের কাশীতে তৈরি ওই দাবার ছকের বিশেষত্ব হলো এর প্রতিটি ঘুঁটিই বিশেষ ভাবে তৈরি।

ads
ad

পাঠকের মতামত