নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি মোট পাঁচ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু নাছের মোবাইলফোন প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭৫ ভোট।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা এএম জহিরুল হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন।
ads
এবারের জয়ে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন টানা তিন মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হলেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৮৫। মোট ছয় হাজার ৮৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫টি ভোট বাতিল হয়েছে।
ads






