বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় কালিমাতা মন্দির শপিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দুপুর ২টায় বরুড়া বাজার কেন্দ্রীয় কালিমাতা মন্দির কমিটির আহবায়ক বিনয় ভুষন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ০৮ বরুড়া সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল৷
বিশেষ অতিথি ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো: আবদুর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, ঢাকাস্থ জনকল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আবদুস সামাদ, সাবেক জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ি তপন দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক রেলওয়ে কর্মকর্তা দিপক ভৌমিক, বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: তপন ভৌমিক, সাধারণ সম্পাদক তপন কৃষ্ণ বনিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন ভুষন দে, শারদাঞ্জলী ফোরামের সাধারন সম্পাদক রাজন চন্দ্র বনিক৷
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ধর্মের মানুষের উন্নয়নে দেশের জন্য কাজ করে যাচ্ছেন তাই বরুড়া উপজেলাও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের উন্নয়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি মহোদয়ের প্রচেষ্ঠা এগিয়ে যাচ্ছে।






