কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷ অনুষ্ঠানটি আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াৎ করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মনির হোসেন।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, আমিনুল ইসলাম টুটুল।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুসিক কাউন্সিলর কাউছারা বেগম সুমি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, মোহনা টিভির জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ফটো সাংবাদিক এমদাদুল হক সোহাগ৷
এসময় কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য এবং আমন্ত্রিত অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।










