কুমিল্লায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার ব্যবস্থাপনায় ৫৩৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত উসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, বাংলাদেশ স্কাউটস এর প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন৷
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আহমেদ কাজী আসিফুল হক, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা কমিশনার গাজীউল হক চৌধুরী, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটের সহ-সভাপতি আবদুল মজিদ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের কমিশনার রাশেদা আক্তার, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা সম্পাদক মো: আখতারুজ্জামান সহ স্কাউটের সদস্য বৃন্দ৷
উদ্বোধন পর্বে স্কাউট আন্দোলনের মাধ্যমে সামাজিক উন্নয়ন জোরদার করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন কুমিল্লার সম্মানিত জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলার সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।
ওরিয়েন্টেশন কোর্সের ১ মাস পর স্কাউটিং বিষয়ক বেসিক কোর্স প্রদান করা হবে বলে জানানো হয়।











