27597

কুমিল্লায় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অসম্মান করায় সেরেস্তাদারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান কর্তৃক ৫০ লক্ষ টাকার মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি যথাযথ স্থানে প্রর্দশন না করায় ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতিকে অসম্মান করায় কুমিল্লা আদালতে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়- কুমিল্লা জজকোর্টের বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালতের সেরেস্তাদার মনিরুল হক তাহার অফিস কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যথাযথ ভাবে সংরক্ষন বা যথাযথ স্থানে প্রর্দশন না করিয়া তাহার অফিস কক্ষের আলমারির উপরের স্থানে বই পুস্তক বা অন্যান্য কাগজ পত্র দিয়ে অস্মান করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ঢেকে রাখে। যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান ৪(ক) অনুযায়ী পরিপন্থি মূলক কর্মকান্ড। বিষয়টি গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের পুত্র দৈনিক গণমুক্তি ও বর্তমান কথা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের নজরে আসলে মৌখিক ভাবে কুমিল্লা জজকোর্টের বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালতের সেরেস্তাদার মনির হোসেন’কে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিকৃতিটি দেয়ালের উপরে যথাযথ স্থানে লাগানোর পরার্মশ প্রদান করে থাকে। তবে আদালতের সেরেস্তাদার মনিরুল হক অত্র মামলার বাদী বীরমুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিকের উক্ত পরামর্শকে তুচ্ছ তাচ্ছিলো করে পূনরায় বই পুস্তক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিটি ঢেকে রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিকে অসম্মান স্থানে সংরক্ষন ও বই পুস্তক বা কাগজ পত্র দিয়ে ঢেকে রাখার দায়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল কুমিল্লা আদালতে বীরমুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক গণমুক্তি ও বর্তমান কথা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালতের সেরেস্তাদার মনির হোসেন’কে বিবাদী করে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলা নং: সিআর-৬৭১/২১।

ads

অতিরিক্ত চীফ জুডিসিয়াল কুমিল্লা আদালতের বিজ্ঞ ম্যজিষ্ট্রেট মাসুদুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত করনসহ যথাযথ রিপোর্ট দাখিলের জন্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চন্দন কান্তি নাথ’কে নির্দেশ দেন। বাদীর পক্ষে মামলাটির আইনজীবি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবি সমিতির এডভোকেট কামরুল হাসান।

ads
ad

পাঠকের মতামত