27579

কুমিল্লায় অরক্ষিত ক্রসিংয়ে ট্রেন-মটর সাইকেল সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্কঃ কুমিল্লায় ট্রেন-হোন্ডার সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় অরক্ষিত ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন লালমাই উপজেলার শানিচোঁ গ্রামের নজরুল ইসলাম এবং লালমাই উপজেলার উৎস পদুয়া গ্রামের ও মোঃ রনি। নজরুল ইসলাম স্থানীয় হরিশ্চর বাজারের ফল ব্যবসায়ী এবং মোঃ রনি প্রবাসী।

ads

স্হানীয় একব্যক্তি জানান, জনসাধারণের দীর্ঘদিনের দাবি একজন লাইনম্যান নিয়োগ দেওয়ার জন্য।ক্রসিংটি অরক্ষিত ও সেখানে কোনও গেটম্যান না থাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার দুই ব্যবসায়ী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ads

লালমাই উপজেলার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় দুপুর দেড়টার দিকে রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ তাদের বাড়িতে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটি শোনার সাথে সাথে নিহতদের বাড়িতে যান লালমাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, যুবলীগ নেতা কামরুল হাসান ভূট্রু সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত