27469

বাংলাদেশে প্রায় ৬০ লাখ টাকা সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক: খ্রীস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে বাংলাদেশকে ৭০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী ৫৯ লাখ ৬৯ হাজার ৩৬৪ টাকা) সহায়তা দিয়েছেন। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে তিনি ওই অর্থ পাঠিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বাংলাদেশ ছাড়াও সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি এবং করোনা মহামারীর কারণে খাদ্য সরবরাহ সঙ্কটের মুখোমুখি হওয়া ভিয়েতনামেও অর্থ সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।

ads

মঙ্গলবার ভ্যাটিকান জানিয়েছে, হাইতি, বাংলাদেশ এবং ভিয়েতনামে জরুরী ত্রাণ সহায়তার জন্য ব্যক্তিগত দাতব্য তহবিল থেকে সাড়ে তিন লাখ ইউরো পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য ২ লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন তিনি।

ads
ad

পাঠকের মতামত