বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ: আবদুল্লা আল মাহমুদ সহিদ
ডেস্ক নিউজ: কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনা। বঙ্গবন্ধু মানেই সাম্য-অধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা। বঙ্গবন্ধু মানেই দেশের জনগণের প্রতি মানুষের প্রতি ভালোবাসা। বঙ্গবন্ধু মানেই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা। বঙ্গবন্ধু মানেই বাঙালির দিশা- আলোর দিশারী। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ৷
তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছে তারা এদেশকে খুন করেছে, এদেশের মানচিত্রকে কলঙ্কিত করেছে৷ কেননা বাংলাদেশের অপর নামই বঙ্গবন্ধু। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো রয়েছে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতা বিরোধী কালোহাত ভেঙ্গে দিতে হবে।
মঙ্গলবার (২৪আগষ্ট) সকালে বিটিসিএল বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিটিসিএল কুমিল্লা বিভাগীয় কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ পরিবারের সকল শহিদদের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিটিসিএল ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
আলোচনা সভা ও মাহফিলের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মহিউদ্দিন৷
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় কলেজের সাবেক জি এস বাবু সন্জয় রায়, কুমিল্লা সিটি করপোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, কুমিল্লা মহানগর আওয়ামী ৫নং ওয়ার্ড সভাপতি হাছির আহমেদ নাঈম,সাধারণ সম্পাদক ও কুসিক ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এ কে সামাদ সাগর, জাতীয় শ্রমিক লীগ কুমিল্লা মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলোচনা সভা ও মাহফিলে সভাপতিত্ব করেন বিটিসিএল বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সবার মাঝে খবার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।










