নিউজ ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশসমূহে সমতার ভিত্তিতে টিকা সরবরাহ নিশ্চিত করতে বৈশ্বিক অঙ্গীকার ও অংশীদারিত্ব জোরদার করতে হবে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), ইউএনডিপি এবং হেলথ ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (হিটাপ) আয়োজিত সমতার ভিত্তিতে কোভিড-১৯ টিকাদান বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সম্পর্কে ভার্চুয়াল গোলটেবিল আলোচনা সিরিজের ১ম বৈঠকে বিশেষ বক্তা হিসেবে যুক্ত হয়ে স্পিকার আজ এসব কথা বলেন।
ইউএনডিপি এর রিজিওনাল হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট এ্যাডভাইজার হাকান জর্কম্যান স্বাগত বক্তব্য রাখেন। থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্পিকার বলেন, ‘আমাদের দেশের জনগণকে দ্রুততম সময়ের মধ্যে টিকা সরবরাহ করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে স্থানীয় সরকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভায় পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং এর সভাপতি প্রফেসার হাবিবে মিল্লাত এমপি, ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ঘানা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলিসি মিমি ডার্কো এবং ভারতের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের প্রফেসর গগণদ্বীপ কাং বক্তব্য রাখেন।






