ক্যান্টনমেন্ট থেকে মিয়ারবাজার অত্যাধুনিক “নগর পরিবহন” বাস পরিষেবা চালু
ডেস্ক নিউজ: কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে মিয়ারবাজার রুটে অত্যাধুনিক “নগর পরিবহন” বাস পরিষেবা চালু হয়েছে। সোমবার দুপুরে ওয়াইফাই ও সিসি ক্যামেরা সুবিধা সম্বলিত অত্যাধুনিক বাস সার্ভিসের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, আহমেদ নিয়াজ পাভেল, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক, কুমিল্লা মোটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ জহিরুল ইসলাম মোহন, কুমিল্লা জেলা পরিবহন পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) এর সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আবদুল খালেক ভূইয়া, নিটল মোটর্স এর ডিজিএম (সেলস) হেমায়েত উদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার আবু সুফিয়ান, মহানগর ছাত্রলীগ নেতা আবু হেনা বিন মোস্তফাসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ৷

বাস সার্ভিসের উদ্বোধন করে আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘আমরা আশা করি, নগর পরিবহণ সার্ভিসের মাধ্যমে যানজট কমবে। উন্নত সেবা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। আমরা চাই আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হোক।










