জাতীয় শোক দিবসে কুমিল্লা মহানগর যুবলীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ads
রোববার রাতে নগরীর টাউন হলে আলোচানা সভায় প্রধান অতিথির রক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

ads
মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ আরো অনেকে।











