26795

কুমিল্লায় বিকাশ এজেন্টের ৩ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবীদ্বারে বিকাশ এজেন্ট ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট) সকালের দিকে দেবীদ্বার নিউমার্কেটের ইয়াসিন টেলিকমে এ ঘটনা ঘটে।

চুরি হওয়ার বিষয়ে ইয়াসিন টেলিকমের সত্ত্বাধিকারী মো. নুরুন্নবী বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টায় দোকান খুলে বসি। ৯টার দিকে একজন গ্রাহক এসে মোবাইল কার্ড নেয় এবং তিনি ওই সময় বলেন, আমার দোকানের দরজায় মানুষের মল লেগে আছে। আমি তাকিয়ে তাই দেখলাম, তবে দোকান খোলার সময় এই মল চোখে পড়েনি।

ads

তিনি বলেন, তাৎক্ষণিক আমি মল পরিষ্কার করার জন্য পাশের মাছের আরৎ থেকে পানি আনতে যাই। কয়েক মিনিটের ব্যবধানে আরেকজন কাস্টমার আসেন বিকাশ থেকে টাকা উঠানোর জন্য। আমি টাকা ট্রান্সফার করে উনাকে টাকা দিতে ড্রয়ারে হাত দিয়ে দেখি ড্রয়ারের তালা ভাঙা এবং সকালে এসে ড্রয়ারে রাখা প্রায় তিন লক্ষ টাকার একটি টাকাও নেই। এটুকু সময়ের ব্যবধানে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল।

তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ করার পর দেবীদ্বার থানার এসআই সোহেল এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। তিনি বলেছেন ঘটনাটি তদন্ত করে দেখবেন।

ads

দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মোবাইল দোকানে চুরি হওয়ার ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে আমরা ঘটনাটি শুনে তাৎক্ষণিক একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠাই। তিনি বিষয়টি তদন্ত করে দেখছেন।

ad

পাঠকের মতামত