26729

বঙ্গবন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালনের অংশ হিসেবে তুরস্কের ইস্তাম্বুলে ‘ভিশন অব দ্য লিডার অ্যান্ড অ্যাস্পিরেশন অব দ্য পিপল’ শীর্ষক একটি গোল-টেবিল বৈঠকের আয়োজন করা হয়। শুক্রবার (১৩ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ইস্তাম্বুলস্থ কনস্যুলেটের ফ্রেন্ডশিপ হলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসাল জেনারেল মোহাম্মাদ মনিরুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা ইতিহাসবিদ ও ফাতিহ সুলতান মেহমেদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজমি ওজজান এবং বহুল প্রচারিত সংবাদপত্র হুরিয়েতের বিশিষ্ট সাংবাদিক মুসা কেসলার। এছাড়া গাম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং রিসার্চ সেন্টার ফর ইসলামিক হিস্ট্রি, আর্ট এবং কালচার এর ডেপুটি ডিরেক্টর জেনারেল আবুবকর আব্দুল্লাহ, ক্ষমতাসীন এ কে পার্টির ইস্তাম্বুল শাখার ভাইস চেয়ারম্যান ফারিহ শাহিন, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক ড. মেহমেত ইলমাজ, ইস্তাম্বুল বার কাউন্সিলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক প্রধান মেতিন উরাচিনসহ উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, থিংক ট্যাঙ্ক পারসন, সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

ads

কনসাল জেনারেল ইসলাম বলেন, ‘ইউনেস্কো কর্তৃক কালজয়ী ৭ মার্চের ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করায় এ বক্তব্যটি এখন বৈশ্বিক সম্পদে পরিণত হয়েছে।’

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচকবৃন্দ বিশ্ব মানচিত্রে বংলাদেশ নামক একটি রাষ্ট্রের সৃষ্টিতে বঙ্গবন্ধুর অপরিসীম ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শীতার কথা স্মরণ করেন।

ads

ইতিহাসবিদ অধ্যাপক ড. ওজজান তুরস্কে স্বাধীনতা সংগ্রামে উপমহাদেশের বাঙালিদের সর্বাত্মক সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

ad

পাঠকের মতামত