ফটো জার্নালিস্ট রনির মৃত্যুতে শামীম ওসমানের শোক
ডেস্ক নিউজ: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসােসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রনির মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে গনমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
ads
এ সময় এমপি শামীম ওসমান ফটো জার্নালিস্ট রনির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ১২ আগস্ট দুপুর ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাদ এশা দেওভোগ বড় জামে মসজিদে মরহুমের জানাযা শেষে তাকে দাফন করা হবে।
ads











