26533

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ads

উল্লেখ্য, বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মা শামসুন্নাহার বেগম মারা যান। তিনি ছয় ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, রেলমন্ত্রী, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী, টেলি যোগাযোগমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

ads
ad

পাঠকের মতামত