26539

কানাডার ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ায় চীনের নিন্দা ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক: গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে মাইকেল স্পাভোর নামে কানাডার এক নাগরিককে চীনের ডানডং শহরের একটি আদালত ১১ বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় দেশটির নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার এক বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডার ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য। তিনি অবিলম্বে মাইকেল স্পাভোর মুক্তি দাবি করেন। খবর রয়টার্সের।

ads

একদিকে বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসও কানাডার ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ায় এক বিবৃতিতে চীনের কঠোর সমালোচনা করে বলেছে, মানুষের জীবন নিয়ে দরকষাকষি করছে চীন।

২০১৮ সালে সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন মাইকেল স্পাভোর। এই রায়ের ফলে চীন ও কানাডার সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

ads

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় চীনে আটক হন কানাডার এ দুই নাগরিক।

কানাডা এ ঘটনাকে বিচারবহির্ভূত বলে আখ্যা দেয় ওই সময়। তবে হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এ দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করে চীন।

চীনের ডানডং আদালতের এক বিবৃতি থেকে জানা যায়, গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার চীনা মুদ্রার সমপরিমাণ মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন চীনের অন্য একটি আদালত।

ad

পাঠকের মতামত