টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী, অংশ নিচ্ছে আনোয়ার গ্রুপ
নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আমেরিকার বিখ্যাত টাইমস স্কয়ারে ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
বিশ্বদরবারে প্রথমবারের মতো বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীর স্পন্সর হিসেবে রয়েছে আনোয়ার গ্রুপ ও এ গ্রুপেরই অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স।
ads
এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে স্পন্সর চেক হস্তান্তর করেছেন আনোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হোসেন মেহমুদ ও বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর কায়সার হামীদ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন।
ads











