26370

৫০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করলো মোস্তফা-হাকিম ফাউন্ডেশন

ডেস্ক নিউজ: মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পাহাড়তলি থানার উত্তর কাট্টলি এলাকায় চালু করা হয়েছে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার। মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুর আলমের উদ্যোগে এ আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়।

রোববার (৮ আগস্ট) এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুর আলম।
এসময় উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো. নিজামুল আলম, মো. সরওয়ার আলম, মো. ফারুক আজম, মো. সাইফুল আলম, মো. শহিদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক নিসার উদ্দিন আহমেদ মনজু, মোহাম্মদ জসিম, চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ।

এই আইসোলেশন সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ ও খাওয়া দাওয়া প্রদান করা হবে। আইসোলেশন সেন্টারে সার্বক্ষণিক সেবার জন্য রয়েছে ৬ জন এমবিবিএস চিকিৎসক, ৬ জন নার্স ও ওয়ার্ডবয় এবং ২ জন সুপারভাইজার।

ads
ad

পাঠকের মতামত