কুসিক ১৪নং ওয়ার্ডে দ্বিতীয় দিনে টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন আবদুল্লা আল মাহমুদ সহিদ
ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শনিবার থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে৷ এমপি বাহারের নির্দেশনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (৭ আগস্ট) দ্বিতীয় দিনের মতো কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকি করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক আজাদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মিনু (মুক্তিযোদ্ধা), ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক, জাহিদুর হক সোহাগ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ নাসিম মিয়া সহ ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷










