কুসিক ১৪নং ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন আবদুল্লা আল মাহমুদ সহিদ
ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ শনিবার থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে৷ সারাদেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা নগরীসহ ১৭ টি উপজেলায় গনটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গনটিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এমপি বাহারের নির্দেশনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ সূচনা ও সার্বিক তদারকি করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিল নুর জাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মিনু (মুক্তিযোদ্ধা), ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জাহিদুর হক সোহাগ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম খান,
মোঃ জামাল আহম্মেদ বাবুল, হেলাল আহমেদ সহ ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ৷










