26195

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে লালমাইতে বৃক্ষরোপণ কর্মসূচী

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট দুপুরে লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া-গনিয়াখালি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে৷

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ও লালমাই উপজেলা নির্বাহি অফিসার অজিত দেব, লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম ও বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত