মেগানের জন্মদিনের জন্য ২০০ ডলারের কেক কিনলেন হ্যারি
আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী মেগান মের্কেলের ৪০তম জন্মদিন উদযাপনের জন্য ২০০ ডলারের ন্যাকড কেক ( কয়েকটি লেয়ার বা স্তর বিশিষ্ট কেক) কিনেছেন প্রিন্স হ্যারি।
মেগানের জন্মদিনের অনুষ্ঠানে কারা আসছেন বা কীভাবে উদযাপন করা হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে বোঝা যাচ্ছে, হলিউডের পার্টি পরিকল্পনাকারী বা ব্যবস্থাপনাকারী কলিন কৌইকে অনুষ্ঠান সাজানোর দায়িত্ব দিয়ে থাকতে পারেন। এর আগে জেনিফার অ্যানিস্টন, টম ক্রুজ, জেনিফার লোপেজ ও কিম কার্দাশিয়ানের জন্মদিনের অনুষ্ঠান সাজিয়েছিলেন কলিন।
ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার এক কোটি ৫০ লাখ পাউন্ডের ফ্ল্যাটে হাতে গোনা অতিথিদের দাওয়াত দিয়েছেন মেগান।
২০১৯ সালে একমাত্র সন্তান আর্চির জন্মের আগে মা হওয়ার পূর্বকালীন অনুষ্ঠান করতে বন্ধুদের নিয়ে লন্ডন থেকে নিউ ইয়র্কে ছুটে গিয়েছিলেন মেগান। ওই উৎসবের জন্য খরচ হয়েছিল পাঁচ লাখ ডলার।











