26205

সদর দক্ষিণে “স্বপ্নছায়া সামাজিক সংগঠন’র” অক্সিজেন ব্যাংক উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক করােনা মহামারির ভয়াভহ পরিস্থিতিতে মানবতার পাশে দাঁড়িয়েছেন স্বপ্নছায়া সামাজিক সংগঠন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের গােয়ালগাঁওস্থ কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন কর হয়।

মানবিক সংগঠন স্বপ্নছায়া সামাজিক সংগঠন উদ্বোধনের আগেই করােনা রােগীর মাঝে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে। করােনাকালীন এ ধারা অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ।

ads

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। স্বপ্নছায়া সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী হাফিজ উল্লাহ খােকনের অনুপ্রেরণায় মহতি এ কাজের সূচনা করা হয়।

সমাজ সেবক ফিরােজ মিয়া খন্দকারের সভাপতিত্বে ও তরুন আওয়ামী লীগ নেতা ও স্বপ্নছায়া সামাজিক সংগঠনের আহবায়ক হাজী সােহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জোড়কানন ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মনিরুল হক মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক ইতালি প্রবাসী সৈয়দ সুমন, আওয়ামী লীগ নেতা হান্নান মাস্টার,শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, যুবলীগ নেতা মােঃ খােরশেদ আলম, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মিঠু, পূর্ব জোড়কানন ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী নয়ন, ছাত্রলীগ নেতা সাইফুল, তানিম, জয়, সায়িম, তমাল খন্দকার, মাসুদ, রাশেদ, নিলয়, ফয়সাল, নাজমুল, আল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

ads
ad

পাঠকের মতামত