লালমাই উপজেলা ২০ শয্যা হাসপাতালে “লালমাই ক্লাবের” অক্সিজেন প্রদান
লালমাই প্রতিনিধি: “এসাে মানবতার সেবায় বিলিয়ে দেই নিজেকে” এ শ্লোগানকে ধারণ করেন কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন পেশার লােকদের নিয়ে গঠিত হয় “লালমাই ক্লাব”।
বৃহস্পতিবার (৫ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারাস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে ১২ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে লালমাই ক্লাব।
হাসপাতালের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন বাগমারাস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনােয়ার উল্লাহ।
করােনাকালীন পরিস্থিতিতে “লালমাই ক্লাবের” অক্সিজেন সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার।
এ সময় লালমাই ক্লাবের সভাপতি অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ বনিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আকবর, কোষাধ্যক্ষ ডাঃ মােঃ শাহ আলম, নির্বাহী সদস্য আবুল কাশেম চেয়ারম্যান, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক মােঃ আব্দুল মােতালেব, আবুল কালাম ভূঁইয়া, কাউসার মাের্শেদ মজুমদার, মােঃ রুহুল আমিন, রফিকুল ইসলাম মােহন, ডাঃ রবিউল আলম, প্রদীপ মজুমদার, এডঃ জাহাঙ্গীর, তােফাজ্জল হােসেন মজুমদার, আবুল বাহার, ছাদেক হােসেন মজুমদার, শাহরিয়ার আলম মাহি, খােরশেদ আলমসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।










