26133

শহীদ শেখ কামাল ও দেবিদ্বার-৪ আসনের এমপির শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

ইয়াছিন আরাফাত: বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম ও দেবিদ্বার-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম মুন্সির শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও টিম ১০১ এর নেতা হাজী মোঃ লিটন সরকার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার হাজী মোঃ লিটন সরকারের অফিস কক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

ads

এ সময় হাজী মোহাম্মদ লিটন সরকার বলেন, ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম শুভ জন্মদিন উপলক্ষে আপনারা সবাই তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তিনি আমাদের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন দেশ স্বাধীন করেছেন আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি স্বাধীনভাবে বাঁচতে পারি কিন্তু সে আর বেঁচে নেই সে আমাদের স্মৃতি হয়ে আমাদের স্মরণে চির জীবন থাকবে।বাগুর মসজিদের ইমাম মোহাম্মদ নুরুল ইসলাম দোয়া ও মিলাদ পড়ান।

দেবিদ্বার-৪ আসনের এমপি ফখরুল ইসলাম মুন্সীর শুভ জন্মদিনে তার জন্যও সবাই হাত তুলে দোয়া করেন।

ads

এসময় উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, মাহফুজ, কামরুজ্জামান, জেমস, শামীম ওসমান, এখলাস, খলিলুর রহমান, লিটন গাজী, বিশাল, অনিক, শওকত, আবিদ, সুমন প্রমুখ।

ad

পাঠকের মতামত