26081

বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা চালু করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তানসহ ছয় দেশের জন্য ফের ট্রানজিট সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (০৫ আগস্ট) থেকে দেশগুলো থেকে যাওয়া যাত্রীরা সেখানে ট্রানজিট নিতে পারবেন।

বুধবার (০৪ আগস্ট) গালফ বিজনেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এমিরেটস ও ইত্তেহাদ এয়ারলাইন্স তাদের নিজ নিজ ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

ads

অপর চার দেশ হলো-, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়া।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ইত্তেহাদ।

ads

তবে, ঢাকা থেকে ফ্লাইট চালু না থাকলেও, বিদেশ থেকে ঢাকায় যাত্রী পরিবহন করত এই এয়ারলাইন্স দুটি।

ad

পাঠকের মতামত