25847

এবার অক্সিজেন সেবা নিয়ে অসহায় রোগীদের পাশে এস. কিউ. গ্রুপ

মাইনুল হক: বাংলাদেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে অক্সিজেনের চাহিদা। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অনেক রোগী৷ বর্তমান এ কঠিন পরিস্থিতিতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সহায়তা দিতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক এস. কিউ. গ্রুপ।

দেশের এই মহামারিতে এস. কিউ গ্রুপের চেয়ারম্যান, সাউথ বাংলা এগ্রিকালচার ব‍্যাংকের পরিচালক, আড্ডা ডিগ্রী কলেজের দাতা সদস্য, বরুড়ার কৃতি সন্তান এ জেড এম শফী উদ্দিন (শামীম) এস কিউ ফাউন্ডেশন হতে অনুদান দিয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। এই টাকায় ক্রয় করা হয়েছে ১৫০টি অক্সিজেন সিলেন্ডার, হেন্ড সেনিটাইজার ও মাক্সসহ অন‍্যান‍্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী৷

ads

জানা যায়, খুবই দ্রুত ১৫০টি অক্সিজেন সিলেন্ডার, হেন্ড সেনিটাইজার ও মাক্সসহ অন‍্যান‍্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম এর নিকট হস্তান্তর করবেন এস কিউ ফাউন্ডেশনের সদস্য সচিব এম. তোফায়েল হোসেন।

ads

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদূর্ভাবের শুরু থেকেই অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে এস. কিউ. গ্রুপ। হাজার হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী সহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছে এই গ্রুপটি৷

ad

পাঠকের মতামত