25786

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানালেন এমপি হাসেম খান

এন.সি জুয়েল: কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সকল জনগণকে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। বুধবার (২৮ জুলাই) তিনি সাংবাদিকদের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর প্রতি এ আহবান জানান।

তিনি বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল জনগণ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং প্রাপ্ত বয়স্ক সুস্থ সকল জনগণ টিকার আওতায় বয়সসীমায় আছে তাদেরকে টিকা নেয়ার জন্য বলেন। পরে তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর মঙ্গল কামনা করেন। তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীর কাছে দোয়া চেয়েছেন মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যেন মহান আল্লাহ সকলকে হেফাজতে রাখে।

ads
ad

পাঠকের মতামত