25752

এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো বিমান বাহিনী প্রধানকে

নিউজ ডেস্ক: চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। ব্যাজ পরানো অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিমান বাহিনী প্রধানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, মঙ্গলবার (২৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিমান বাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

ads

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী।

এর আগে ১২ জুন শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ads
ad

পাঠকের মতামত