25732

ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ: শুভেচ্ছা উপহার হিসেবে ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য ১ হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশন গতকাল রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, ২৪ জুলাই উপহারের আমগুলো বাংলাদেশ হাইকমিশন ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। এরপর উপহারের আমগুলো সরাসরি দেশটির সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নেওয়া হয়।

ads
ad

পাঠকের মতামত