কুমিল্লার দেবিদ্বারে ধর্ষক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বারেরা গ্রামের মোঃ মফিজ এর ছেলে মোঃ সোহাগ (২৫) গত ১৫ সেপ্টেম্বর ২০২০ হতে ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে একই গ্রামের একজন বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধি প্রতিবন্ধি) নারীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। বিভিন্ন সময়ে ধর্ষনের ফলে উক্ত বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধি প্রতিবন্ধি) নারী গর্ভবতী হয়ে পড়ে।
উক্ত বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধি প্রতিবন্ধি) নারীর পরিবারে একমাত্র ভাই রয়েছে। ভিকটিমের গর্ভবতী হওয়ার বিষয়ে তার পরিবারের সদস্যরা ভিকটিমকে জিজ্ঞাসা করলে মোঃ সোহাগ (২৫) তাকে বিভিন্ন সময়ে ছাদের উপরে নিয়ে খারাপ কাজ করে এবং তাকে পা ধরলেও সে কথা না শুনে তাকে জড়িয়ে ধরে বলে জানায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা উক্ত বিষয়ে ধর্ষক মোঃ সোহাগ (২৫) ও তার পরিবারে সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি আমলে না নিয়ে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে এবং এ বিষয়ে আইনের আশ্রয় না নেওয়ার জন্য নানাবিধ হুমকি প্রদর্শন করতে থাকে। তাদের ভয়-ভীতি ও হুমকি ধামকি এবং সামাজিক লোক-লজ্জার ভয়ে ভিকটিমের পরিবার বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি এবং আইনের আশ্রয় নেয়নি। এক পর্যায়ে গত ১১ জুলাই ২০২১ ইং তারিখে ভিকটিম একটি ছেলে সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার পর ভিকটিমের পরিবার বিষয়টি নিয়ে ২৪ জুলাই ২০২১ ইং তারিখে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর নিকট একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ জুলাই ২০২১ ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বারেরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ধর্ষক মোঃ সোহাগ (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত বিশেষ চাহিদাসম্পন্ন নারী (বুদ্ধি প্রতিবন্ধি) কে বিভিন্ন সময়ে ধর্ষন এবং তার ধর্ষনের ফলে উক্ত নারী গর্ভবতী হওয়া ও সন্তান প্রসবের বিষয়টি ¯^ীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










