25574

চৌদ্দগ্রামে তোফায়েল আহমেদ’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী তোফায়েল আহমেদ এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা’র নামাজের পর উপজেলার শাহ সাহেব মসজিদ ও ফাঁসি বট গাছ মসজিদে এই অনুষ্টানের আয়োজন করেন ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।

ads

উল্লেখ্য, তোফায়েল আহমেদ দীর্ঘ ১০ থেকে ১৫ দিন যাবৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ কাশি বেড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ঢাকার স্ক‌য়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তিনি পূর্বের তুলনায় সুস্থ আছেন বলে তার পরিবার জানায়।

ads
ad

পাঠকের মতামত