কুমিল্লার সদর দক্ষিণে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক ১
ডেস্ক রিপোর্ট: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার গাজীপুর গ্রামের মোঃ আব্দুল মালেক এর ছেলে মোঃ শাহজালাল সুজন (২৩)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










