25360

পশুবাহি ট্রাকে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ও মেট্রোপলিটন পুলিশ কাজ করছে: হাইওয়ে পুলিশের প্রধান

নিউজ ডেস্ক: ঈদুল আযহাকে কেন্দ্র করে সড়ক-মহাসড়কে পশুবাহি ট্রাকে চাদাঁবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) মল্লিক ফখরুল ইসলাম। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে সাইনর্বোড ও শিমরাইল মোড়ে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ ও কন্ট্রোলরুম খোলা হয়েছে। যাতে ঈদে ঘুরমুখো মানুষ আনন্দে বাড়ি ফিরতে পারে। যানজটের ভোগান্তি ছাড়া গণপরিবহন ও পশুবাহি ট্রাক নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌছাতে পারে । তিনি বলেন, অজ্ঞানপার্টি, মহলপার্টি তৎপরতা রোধে যাত্রীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। এছাড়া সাদাপোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি পোশাকে পুলিশ তৎপর রয়েছে, এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। তবে এখন পর্যন্ত অজ্ঞান পার্টি বা মলম পাটির কোন তৎপরতা খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত আইজিপি বলেন, ঈদের সময় সড়ক মহাসড়কে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। সে সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতির জন্য কিছুটা সমস্য হয়। আমারা টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এবার টোল প্লাজার দুটি লেনদিয়ে মোটর সাইকেলসহ ছোট যানবহন এবং বাকি লেন দিয়ে গণপরিবহন ও পণ্যপরিবনসহ ব্যক্তিগত যানবাহন চলাচল করবে। টোল প্লাজার জন্য যাতে সড়কে কোন যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি না পড়ে যাত্রীরা। তিনি বলেন, হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তারা সড়ক মহাসড়কে দায়িত্ব পালন করবেন।

ads

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের এসপি আলী আহম্মেদ খান, সহকারি পুলিশ সুপার অমৃত সুত্র ধর, কাচঁপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান সহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ads
ad

পাঠকের মতামত