25389

বরুড়ায় টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অর্থিক সহায়তা প্রদান

বরুড়া প্রতিনিধিঃ “জয় হউক আমাদের, জয় হউক মানবতার, মানব কল্যানে ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় টর্নেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহ নির্মানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামে এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম।

ads

এসময় উপস্থিত ছিলেন, জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর উদ্দিন খন্দকার স্বপন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দুলাল আহম্মেদ, চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চিতড্ডা ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, বৃহত্তর ঝলম ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম রিয়াদ।

ঢাকাস্থ জনকল্যান সমিতি, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব ভাব ও ওরাই আপনজন সহ বরুড়া উপজেলার মোট ১৪টি সংগঠন মিলে তিন লক্ষ সত্তর হাজার টাকার নগদ অর্থ সহায়তা করে।

ads

এছাড়া বরুড়া উপজেলা রেমিটেন্স যোদ্ধা সংস্থা টর্নেডোয় ক্ষতিগ্রস্থ শিরিনা বেগন নামের একজন বিধবাকে পাকা ঘর নির্মানের ঘোষণা দেয়।

ad

পাঠকের মতামত