25275

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হােসেন খান নিখিলের আহ্বানে কুমিল্লায় যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

আজ শুক্রবার (১৬ জুলাই) কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ এর উদ্যোগে বাদ জুমা কুমিল্লা নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামন করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

ads

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা ক্বারী মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী৷

ads
ad

পাঠকের মতামত