25124

তিতাসে ১৯১ ক্যান বিয়ারসহ আটক ১

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি থেকে ১৯১ পিস বিয়ার ক্যান সহ ১ জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১১ টায় তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস এর দিক নির্দেশনায় এসআই ইমরুল, প্রনব ও এএসআই সুমন সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়া সাহিদের দোচালা টিনের ঘরের চকির নিচ থেকে ১৯১ পিছ বিয়ার ক্যান সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ads

আটককৃত সাহিদ (৩০) উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে। এসময় তার সাথে থাকা জিয়ারকান্দি ইউনিয়নে নোয়াগাও গ্রামের কবির হোসেন এর ছেলে রাহাত(২২) পালিয়ে যায়।

তিতাস থানা অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে রাত আনুমানিক ১১ টায় উপজেলার দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়া সাহিদের দোচালা টিনের ঘর থেকে কার্টুনের মধ্যে থাকা ১৯১ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এবং আসামিকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলায় আইনগত ভাবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত