দেবিদ্বারে ভাসমান ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের মাধ্যমে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৩০জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান।

এসময় উপস্থিত ছিলেন, পৌরমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হিরন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রমর দাশ রমু, মো. হুমায়ন কবীর, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি, পৌর যুবলীগ নেতা মো. কাজী সুমন, পৌর কর আদায়কারী মো. রাকিবুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মোঃ হারুন অর রশিদ ও ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেন এবংসহ আরো অনেকে।










