প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন রওশন এরশাদ
নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব একেএম আবদুর রহিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুকে তার গণভবন কমপ্লেক্সের বাসভবনে এ শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।
ads
এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
ads











