24732

বরুড়ায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা চেয়ারম্যান

ডেস্ক নিউজ: কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামে গত ৩০ জুন ভয়াবহ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ পরিবার৷ কঠিন এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বরুড়া উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম৷

সোমবার দুপুর ৩টায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে নিজের ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ৫,৫০০ টাকা করে নগদ ৯৯,০০০ টাকা বিতরন করেন।

ads

এ সময় উপস্থিত ছিলেন চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, চিতড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, ইকবাল সহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ads
ad

পাঠকের মতামত