24638

চান্দিনায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের খাদ্যদ্রব্য ও অর্থ বিতরণ

ডেস্ক নিউজ: কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভৌমরকান্দী গ্রামের টর্নেডো ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ওরাই আপনজন সংগঠনের উদ্যেগে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার দুপরে বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ত্রান পুর্নবাসন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বাপ্পি, নির্বাহী সদস্য এমদাদুল ইসলাম সহ অনেকে।

ads

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি মশারীর ডাল, ১ কেজি পেয়াজ ও ১ কেজি লবন দেওয়া হয় এবং কয়েক জনকে নগদ অর্থ প্রদান করা হয়৷

উল্লেখ্য, গত ৩০ জুন সন্ধ্যায় টর্নেডোর আঘাতে বরুড়া উপজেলা ১৮ পরিবার ও চান্দিনা উপজেলার ভৌমরকান্দীর ৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ইটাখোলা গ্রামে ১৮ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে “ওরাই আপনজন” সামাজিক সংগঠনটি।

ads
ad

পাঠকের মতামত