ঢাকায় পৌঁছাল সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
নিউজ ডেস্ক: চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাসের টিকার ২০ লাখ ডোজের মধ্যে ১০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার চালানটি।
ads
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, একটি বিশেষ ফ্লাইটে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা রাত ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দরে এসে পৌঁছেছে। বাকি টিকা সকালে আসার কথা রয়েছে।
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরো ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা বাংলাদেশে এসেছে।
ads









