24552

হজকর্মীদের হজ করা থেকে সৌদি আরবের নিষেধ

ডেস্ক নিউজ: এই বছর অনুষ্ঠিতব্য হজে হাজীদের সেবায় দায়িত্ব পালন করা কর্মীদের হজ করায় নিষেধাজ্ঞা দিচ্ছে সৌদি আরব। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়।

হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, হজের সেবা সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের হজ পালন থেকে বিরত রাখতে সংস্থাগুলোর কর্মকর্তাদের ওপর ইতোমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে।

ads

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুসারে, এই বছর হাজীদের সেবার জন্য ১০ হাজার দক্ষ কর্মীকে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধান সংশ্লিষ্ট জেনারেল প্রেসিডেন্সি নিয়োগ দিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের সুযোগ পাচ্ছেন না। শুধু সৌদি নাগরিক ও দেশটিতে বসবাস করা বিদেশী নাগরিকদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে মাত্র ৬০ হাজার জনকে এই বছর হজের অনুমতি দেয়া হবে বলে আগেই জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

ads

এরআগে ২৪ জুন হজের জন্য আবেদন বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাঁচ লাখ ৫৮ হাজার দুই শ’ ৭০টি আবেদন জমা পড়েছে বলে জানায় হজ মন্ত্রণালয়। জমা পড়া আবেদন থেকে বাছাই করে এই বছরের জন্য ৬০ হাজার আবেদনকারীকে অনুমতি দেয়া হবে।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই বছর ১৭ জুলাই থেকে হজ শুরু হতে পারে।

সূত্র : সিয়াসত ডেইলি

ad

পাঠকের মতামত